আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:১৬

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

মহম্মদপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কাবাডি প্রতিযোগিতা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সোমবার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় আর.এস.কে.এইচ ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত কাবাডি প্রতিযোগিতায় মহম্মদপুর উপজেলার ৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি দাখিল মাদরাসার খেলোয়াড়রা অংশ নেয়।

প্রতিযোগিতায় বীরন শিকদার আদর্শ স্কুল এণ্ড কলেজ দল ৩৩-২- পয়েন্টে মহম্মদপুর বরকতিয়া এসএআর দাখিল মাদরাসাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

প্রতিযোগিতা শেষে মাগুরা জেলা ক্রীড়া অফিসার, সুমন কুমার মিত্রের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আসিফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে ট্রফি, সনদপত্র ও পুরষ্কার বিতরণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে, বীরেন শিকদার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, আরএসকেএইচ ইনস্টিটিটের প্রধান শিক্ষক মোঃ একেএম নাসিরুল ইসলাম।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology