আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:২৪

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মহম্মদপুরে নির্দেশ অমান্য করায় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মাগুরা প্রতিদিন ডটকম : সরকারি নির্দেশনা অমান্য করে মাগুরার মহম্মদপুর বাজারে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় মঙ্গলবার এক ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

করোনা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনের উদ্যোগে হাসপাতাল, ক্লিনিক ও ওষধের দোকান ব্যতিত সকল প্রকার বাজার দোকান পাট বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। সরকারি সিদ্ধান্ত নিশ্চিত করণে সকালে মহম্মদপুর সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহাগ উপজেলা সদরের বিভিন্ন বাজারে অভিযান চালান।

মহম্মদপুর বাজার সমিতির সভাপতি আলামিন ট্রের্ডাসের মালিক সরকারি ওই সিদ্ধান্ত অমান্য করে খুলে রেখে তার রড সিমেন্টের ব্যবসা চালিয়ে আসছিলেন। ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ওই দোকানের ম্যানেজার মোক্তার হোসেনকে আটক করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে।

এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের কর্মকর্তারা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology