আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৩০

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মহম্মদপুরে পুড়ে যাওয়া গবাদিপশুর শোকে কৃষকের মৃত্যু

মাগুরা প্রতিদিন : মাগুরার মহম্মদপুরে অগ্নিকাণ্ডে ৫টি গবাদি পশুর মৃত্যুর ঘটনায় শোকে গৃহকর্তা

ময়েন উদ্দিন মোল্যা (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

তিনি মহম্মদপুর উপজেলার বাবুখালি ইউনিয়নের চর মাধবপুর গ্রামের মৃত আয়েন উদ্দিন মোল্যার ছেলে।

প্রতিবেশিরা জানায়, মশার কামড় থেকে রক্ষা করতে ময়েন মোল্যা নিয়মিত গোয়ালঘরে কয়েল জ্বালিয়ে রাখেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে সেই কয়েল থেকে গোয়ালঘরে আগুন লেগে যায়। এতে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে দগ্ধ হয়ে একটি গাভী ও চারটি ছাগলের মৃত্যু হয়।  এই ঘটনার পর ময়েন মোল্যা অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। রাত একটার দিকে সেখানেই তার মৃত্যু হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা ধারণা করছেন।

নিহত ময়েন উদ্দিনের ছেলে নিপুল মোল্যা জানান, অগ্নিকাণ্ডের ফলে তাদের প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে বলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology