আজ, বৃহস্পতিবার | ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৫৮

ব্রেকিং নিউজ :
মাগুরায় বাংলাদেশ কংগ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকী পালন মাগুরায় জামায়াতের ইফতার মাহফিল মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন; প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মাগুরা-১ আসনের এমপির রাজনৈতিক সচিব নিয়োগ মাগুরার ছেলে জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিযুক্ত স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ

মাগুরাকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের

মাগুরা প্রতিদিন ডটকম : মাদককে না বলি, মাদক মুক্ত দেশ গড়ি-এই প্রতিপাদ্য নিয়ে বুধবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মাদক বিরোধী প্রচারণা সপ্তাহ উদযাপন উপলক্ষে ‍সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এ সম্মেলনে তারা মাগুরাকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।

দুপুর সাড়ে ১২ টায় মাগুরা জেলা কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এসকে ইফতেখার মোহাম্মদ উমায়ের স্বাগত বক্তব্য রাখেন।

তিনি জানান, মাগুরা জেলায় প্রতিদিন রাতে আনুমানিক ৪০০ পিচ ইয়াবা মাদকসেবী সেবন করে। জেলার বেশ কয়টি গ্রামে ব্যাপক হারে মাদক কেনা বেচা হয়। তার মধ্যে জেলা শহরের ভায়না, হাসপাতালপাড়া, নতুন বাজার, ব্যাপারিপাড়া, কাটাখালি, গাংনিসহ উপজেলার গ্রাম গুলোতে রয়েছে এর ভয়াবহতা। তবে পর্যাপ্ত লোকবলের অভাবে ও পরিবহন ব্যবস্থায় সংকট থাকায় সঠিক সময়ে মাদক বিক্রেতা ও সেবন কারিদের নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না।

মাগুরাকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে তিনি সমাজের সচেতন সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা চান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology