আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:১১

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরাকে সুদৃঢ় অবস্থানে নিয়ে যাওয়ার প্রত্যয় সাংসদ সাইফুজ্জামান শিখরের

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরাকে একটি সুদৃঢ় স্থানে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

তিনি সোমবার মাগুরা প্রেসক্লাবে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই প্রত্যয় ব্যক্ত করেন।

সোমবার সন্ধ্যায় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন ইভেন্টের বিজয়ী ১৪ জন সাংবাদিকের হাতে পুরস্কার তুলে দেন।

প্রেসক্লাব মিলনায়তনে সাধারণ সম্পাদক শামিম খানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাগুরা পৌর মেয়র জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খুরশিদ হায়দার টুটুল ও অতিরিক্ত পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম।

মাসব্যাপী অনুষ্ঠিত এ অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম, দাবা, লুডু ও ব্রীজসহ ৬টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ক্যারাম এককে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন শফিকুল ইসলাম শফিক ও রানারআপ হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো:তারিকুল ইসলাম, ক্যারাম দ্বৈতে চ্যাম্পিয়ন শফিক-রাশেদ জুটি ও রানারআপ হোসেন সিরাজ-হেলাল হোসেন জুটি, দাবা চ্যাম্পিয়ন শফিকুল ইসলাম শফিক ও রানারআপ হেলাল হোসেন, লুডু চ্যাম্পিয়ন খান শরাফত হোসেন ও রানারআপ মাসুম বিল্লাহ কলিন্স, ইন্টারন্যাশনাল ব্রীজে চ্যাম্পিয়ন শরীফ তেহরান টুটুল-কাজী আশিকুর রহমান জুটি ও রানারআপ সাইদুর রহমান-তারিকুল ইসলাম জুটি এবং কল ব্রীজে চ্যাম্পিয়ন শরীফ তেহরান টুটুল ও রানারআপ কাজী আশিকুর রহমান।

ক্যারাম, দাবাসহ ৩টি ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় টুর্নামেন্ট সেরার পুরস্কার পেয়েছেন এনটিভি ও ডেইলী নিউ এইজ পত্রিকার সাংবাদিক শফিকুল ইসলাম শফিক।

মাগুরা প্রেসক্লাবের পক্ষ থেকে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড: সাইফুজ্জামান শিখর এবং পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology