আজ, শনিবার | ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:২০

ব্রেকিং নিউজ :
বাংলা ১২ মাসের নাম ঠিকঠাক জানেন না মোসাদ্দিক? নববর্ষে মাগুরা জেলা পুলিশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর মাগুরায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাগুরার রায়পুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন আ.লীগ রাজনীতিতে নিষেধাজ্ঞা: আইনি ভিত্তি দিল সংসদ ক্রিকেট এবং রাজনীতি নিয়ে ফেসবুকে সাকিব আল হাসানের নতুন স্টাটাস মাগুরায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান জোরদার: উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত প্রধানমন্ত্রী গঠিত পিএসএসি’র সদস্য মনোনীত হলেন ইনসেপ্টার আব্দুল মুক্তাদির

মাগুরায় চাঁদাবাজী-সন্ত্রাসী মামলায় রিয়া জোয়ারদার জেল হাজতে

মাগুরা প্রতিদিন : একটি চাঁদাবাজী এবং সন্ত্রাসী হামলার ঘটনায় শুক্রবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী স্বর্ণালী জোয়ারদার রিয়াকে পুলিশ গ্রেফতার করেছে।

শুক্রবার সকালে তাকে মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মামলাটির বাদি একই গ্রামের শেখ আমিরুল ইসলাম শাকিমের ছেলে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কর্মী আবু সাইদ শেখ।

এ ঘটনার পর দুপুরে শ্রীপুর থানা পুলিশ তাকে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলেও তার পক্ষে জামিনের জন্যে কোনো আইনজীবী অংশ না নেওয়ায় তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে উপস্থিত অ্যাডভোকেট আবদুর রশিদ বলেন, আওয়ামী লীগ নেত্রী স্বর্ণালী জোয়ারদার রিয়াকে আদালতে হাজির করা হলেও তার পক্ষে কোনো আইনজীবীকে জামিনের আবেদন করতে দেখা যায়নি। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলায় অভিযোগ নিজ দলে ভেড়াতে না পেরে রিয়া জোয়ারদার বাদির কাছে ২০২২ সালের ১০ মে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু না পেয়ে দুইদিন পর ১২ মে তারিখ ভোর ৫টার সময় গ্রামের মধ্যে পেয়ে ভ্যানিটি ব্যাগের মধ্যে থেকে একটি লোহার স্টিক বের করে তার উপর হামলা চালায়।

এ মামলায় হালিম জোয়ারদার ও নিয়াজ্জেল বিশ্বাস নামে আরো দুইজনকে আসামী করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology