আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:২০

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরায় জামাত শিবিরের ২৮ নেতা-কর্মী গ্রেফতার

মাগুরা প্রতিদিন : মাগুরায় মহম্মদপুর উপজেলা জামাতের আমির মাওলানা কবির হোসেন সহ জামাত শিবিরের ২৮ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

মাগুরা জেলা জামাতের আমির এমবি বাকের জানান, সরকার পদত্যাগের একদফা দাবি আদায়ে যে বিক্ষোভ কর্মসূচি সেটি বানচাল করতে শনিবার মহম্মদপুর উপজেলা থেকে ৩ জন, শালিখা উপজেলা থেকে ১৭ জন, শ্রীপুর উপজেলা থেকে ২ জন এবং সদর উপজেলা থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ গ্রেফতারের বিষয়টি স্বীকার করলেও রাজনৈতিক কারণে নয়, সুনির্দিষ্ট মামলার আসামী হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology