আজ, শুক্রবার | ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:০৯

ব্রেকিং নিউজ :
বাংলা ১২ মাসের নাম ঠিকঠাক জানেন না মোসাদ্দিক? নববর্ষে মাগুরা জেলা পুলিশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর মাগুরায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাগুরার রায়পুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন আ.লীগ রাজনীতিতে নিষেধাজ্ঞা: আইনি ভিত্তি দিল সংসদ ক্রিকেট এবং রাজনীতি নিয়ে ফেসবুকে সাকিব আল হাসানের নতুন স্টাটাস মাগুরায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান জোরদার: উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত প্রধানমন্ত্রী গঠিত পিএসএসি’র সদস্য মনোনীত হলেন ইনসেপ্টার আব্দুল মুক্তাদির

মাগুরায় জাসদ আয়োজিত নির্বাচনী সভায় আ’লীগ প্রার্থী সাকিব আল হাসান

মাগুরা প্রতিদিন : মাগুরা জেলা জাসদের উদোগে শহরের কলেজ পাড়ায় জাসদ অফিসে ১৪ দলীয় জোট নেত্রী শেখ হাসিনা কর্তৃক মনোনীত মাগুরা-১ আসনে সংসদ সদস্য প্রার্থী বিশ্বাসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সমর্থনে ১ জানুয়ারি সোমবার নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ অহিদুল ইসলাম ফণি’র সভাপতিত্বে সভায় উপস্থিত জাসদ নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান।

সভা পরিচালনা করেন মাগুরা জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তি। সভায় জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সহ সভাপতি বিমল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, নারীজোটের আহবায়ক এডভোকেট আমেনা খাতুন লাবনী, শ্রীপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক নূরুল আমীন, শালিখা উপজেলা জাসদের সভাপতি আতিয়ার রহমান জোয়ার্দার, যুব জোটের সভাপতি শামীম শরীফ, সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিরাজ হোসেনসহ বিপুল সংখ্যক নেতা কর্মী অংশ নেন।

সাকিব আল হাসান তার বক্তব্যে উপস্থিত সকলকে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসা এবং নৌকা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান। তিনি ১৪ দলের অন্যতম শরিক দল জাসদের এই আয়োজনের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করেন।

সভার শুরুতে জাসদের পক্ষ থেকে জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলমের শুভেচ্ছা বার্তা জানানোর পাশাপাশি সাকিব আল হাসানের হাতে জাসদের নেতাকর্মীরা ফুলের তোড়া তুলে দেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology