আজ, সোমবার | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:২০

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

মাগুরায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন

মাগুরা প্রতিদিন : মাগুরায় বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার মাগুরা শহরের ইসলামপুর পাড়াস্থ জেলা বিএনপি কার্যালয়ে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাগুরা জেলা বিএনপি আহ্বায়ক আলি আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আকতার হোসেন, আহসান হাবীব কিশোর, খান হাসান ইমাম সুজা, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, যুবদল সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল, স্বেচ্ছাসেবক দল আহবায়ক গোলাম জাহিদ, সদস্য সচিব আবদুর রহিম, কৃষক দল সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরা সহ জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।

পরে দোয়া মাহফিল শেষে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology