আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:২৮

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

মাগুরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

মাগুরা প্রতিদিন : মাগুরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা (অনুর্ধ্ব-১৭) এর শুভ উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার দুপুরে মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে ৩ দিন ব্যাপী এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

উদ্বোধনকালে মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা ক্রীড়া অফিসার মিজানুর রহমান (অতি:দা:) উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে বালক গ্রুপে মাগুরা সদর উপজেলা মুখোমুখি হয় শ্রীপুর উপজেলা বালক ফুটবল দলের সাথে। অপরদিকে বালিকা গ্রুপে সদর উপজেলা মুখোমুখি হয় শ্রীপুর উপজেলা বালিকা গ্রুপের সাথে।

মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় ৩ দিন ব্যাপী এ টুর্নামেন্টে মাগুরা সদর, শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর উপজেলার ৪টি ফুটবল দল অংশ নিচ্ছে।

টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে শুক্রবার।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology