আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৫৮

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরায় বিশ্ব অটিজম দিবস পালন

মাগুরা প্রতিদিন : ‘সচেতনতা স্বীকৃতি মূল্যায়ন, শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা’-এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় ১৭ তম বিশ্ব অটিজম দিবস পালিত হয়েছে।

দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল ১১ টায় মাগুরা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শহর প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে জেলা প্রশাসনের রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাগুরা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদের, জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মো. বাবলুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মো. জাহিদুল আলম, জেলা স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, বে-সরকারি স্বেচ্ছাসেবী সংস্থা রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. কামরুজ্জামান ও মাগুরা বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ডালিফা ইয়াসমিন, সাংবাদিক রূপক আইচ সহ অন্যরা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology