আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:৩৪

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় মাটি খুঁড়ে পাওয়া গেলো ৩৫ কেজি গাঁজা

মাগুরা প্রতিদিন : মাগুরায় সদর উপজেলার সিংহডাঙ্গা গ্রামের একটি বাড়ির উঠোন খুঁড়ে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে মাদক কারবারী পলাশ মন্ডলকেও আটক করা হয়েছে।

সে ওই গ্রামের মান্নাফ মন্ডলের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা ও শত্রুজিতপুর ফাঁড়ি পুলিশ সোমবার দুপুরে সিংহডাঙ্গা গ্রামের দক্ষিণপাড়ায় মান্নাফ মন্ডলের বাড়িতে যৌথ অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত মাদক কারবারী পুত্র পলাশ মন্ডলকে গ্রেফতার করা হয়। এ সময় তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির মধ্যে মাটির নীচে লুকিয়ে রাখা ৩৫ গাঁজা উদ্ধার করা হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেহেদী রাসেল জানান, যৌথ অভিযানের মাধ্যমে তাকে অন্তত ২০ লক্ষ টাকা মূল্যের গাঁজাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় তার নামে সদর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। সে দীর্ঘদিন ধরেই গোপনে মাদকের কারবার চালিয়ে আসছিলো।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology