আজ, শনিবার | ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:০৬

ব্রেকিং নিউজ :
বাংলা ১২ মাসের নাম ঠিকঠাক জানেন না মোসাদ্দিক? নববর্ষে মাগুরা জেলা পুলিশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর মাগুরায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাগুরার রায়পুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন আ.লীগ রাজনীতিতে নিষেধাজ্ঞা: আইনি ভিত্তি দিল সংসদ ক্রিকেট এবং রাজনীতি নিয়ে ফেসবুকে সাকিব আল হাসানের নতুন স্টাটাস মাগুরায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান জোরদার: উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত প্রধানমন্ত্রী গঠিত পিএসএসি’র সদস্য মনোনীত হলেন ইনসেপ্টার আব্দুল মুক্তাদির

মাগুরার আড়পাড়া গুদামের চাল লোপাটের অভিযোগে দুদকে মামলা

মাগুরা প্রতিদিন : মাগুরার আড়পাড়া খাদ্য গুদামের প্রায় ১৯০ মেট্রিক টন চাল লোপাটের অভিযোগে বরখাস্তকৃত খাদ্য পরিদর্শক মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সংস্থাটির উপ-পরিচালক মো. বজলুর রহমান বাদী হয়ে ঝিনাইদহের দুদক সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, মাগুরার আড়াপাড়া এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা ও খাদ্য পরিদর্শক থাকাকালীন এ আত্নসাতের ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়। সে কমিটি গত ৬ জানুয়ারি প্রতিবেদন দাখিল করে। যেখানে খাদ্য গুদামে মোট ১৮৯ দশমিক ৯৮১মেট্রিক টন চাল ঘাটতির প্রমাণ পাওয়া যায়। যার সরকারি মূল্য ৮৯ লাখ ৫০ হাজার ৭৪৮ টাকা।

যে কারণে ক্ষমতার অপব্যবহার করে চারটি গুদাম থেকে ও চাল আত্মসাতের অভিযোগে আসামির বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় আসামির বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology