আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:৩৭

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মাগুরার ওয়াপদা বাসস্ট্যাণ্ড থেকে গাঁজাসহ মাদক কারবারী আটক

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলার ওয়াপদা এলাকায় অভিযান চালিয়ে ৫শ গ্রাম গাঁজাসহ শামীম শেখ নামে এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।

পুলিশের হাতে আটক শামীম মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী গ্রামের আবদুল কাদের শেখের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের প্রেক্ষিতে শ্রীপুর থানা পুলিশ শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ওয়াপদা বাসস্ট্যাণ্ড এলাকায় সৌদিয়া পরিবহনে তল্লাশি চালায়। এ সময় পরিবহন থেকে শামীম শেখকে ১শ গ্রাম গাজাসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী পরিবহনের বাঙ্কার তল্লাশি করে আরো ৪’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ জাব্বারুল ইসলাম বলেন, আটককৃত ব্যক্তির নামে শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology