আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:১৮

ব্রেকিং নিউজ :
মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী

মাগুরার চর চৌগাছি গ্রামে বজ্জ্রপাতে ৩ কৃষক নিহত আহত ১

মাগুরা প্রতিদিন: মাগুরার শ্রীপুর উপজেলার চর চৌগাছি গ্রামে বজ্জ্রপাতে ৩ কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো এক কৃষক।

স্থানীয়রা জানান, বুধবার বিকাল ৪টার দিকে উপজেলার চর চৌগাছি গ্রামের কৃষকেরা পাটক্ষেতে নিড়ানি দেওয়ার কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্জ্রপাতে ঘটনাস্থলেই শাহাদত হোসেন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়।

এ বজ্জ্রপাতে একই সঙ্গে আহত নিজাম শেখ (৪০), মহম্মদ আলি (৫৫) ও নজরুল ইসলাম (৫৭)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে নিজাম শেখ ও মহম্মদ আলির মৃত্যু হয়।

বজ্জ্রপাতে আহত অপর কৃষক নজরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সন্ধ্যায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার পর শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শ্যামানন্দ কুণ্ডু, স্থানীয় দারিয়াপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুস সবুর ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশারুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology