আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৩২

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরার চাউলিয়া ইউনিয়নে কৃষকদলের কৃষক সমাবেশ  

মাগুরা প্রতিদিন : জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে মাগুরায় সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে ধলহরা স্কুল মাঠে সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক এহসানুল হক পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওমর ফারুক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপি আহ্বায়ক আলী আহমেদ বিশ্বাস, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির নেতা ব্যারিস্টার উবায়দুর রহমান টিপু, কাজী খাইরুজ্জামান শিপন, এড রুমা খাতুন, মাগুরা জেলা কৃষকদের আহ্বায়ক রুবায়েত হোসেন খান প্রমুখ।

সমাবেশে অন্যান্যদের মধ্যে মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, আলমগির হোসেন, আমিনুর রহমান পিকুল খান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবদুর রহিম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

কৃষক সমাবেশে বক্তারা কৃষি খাতের উন্নয়নে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গৃহিত বিভিন্ন কর্মসূচি এবং তারেক রহমানের ৩১ দফায় কৃষি উন্নয়নে গৃহিত পদক্ষেপ সমূহ নিয়ে আলোচনা করেন।

সমাবেশে চাউলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত প্রান্তিক পর্যায়ের কৃষকদের পাশাপাশি জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলের হাজার হাজার নেতা-কর্মী অংশ নেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology