আজ, বৃহস্পতিবার | ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:০৮

ব্রেকিং নিউজ :
মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা মাগুরায় আবালপুর হাওড় এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

মাগুরার ছোটব্রিজে পরিবহনের ধাক্কায় ২ যুবক নিহত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় মঙ্গলবার সকালে যাত্রীবাহী পরিবহনের ধাক্কায় মটর সাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে।

নিহতরা হচ্ছেন জেলার সদর উপজেলার মাঝাইল গ্রামের আলতাফ হোসেন বিশ্বাসের ছেলে লিমন বিশ্বাস (২৫) এবং আহম্মদ হোসেনের ছেলে অসীম বিশ্বাস।

প্রত্যক্ষদর্শিরা জানায়, সকাল সাড়ে ৬ টার দিকে তারা মটর সাইকেল যোগে মাগুরা-ঝিনাইদহ সড়কের ছোটব্রিজ এলাকা থেকে মাগুরা শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় ঝিনাইদহ থেকে মাগুরাগামী পূর্বাশা পরিবহনের দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস মটর সাইকেলটি পেছন থেকে আঘাত করে বেশ দূরত্বে নিয়ে যায়।  এতে ঘটনাস্থলেই মটর সাইকেল আরোহী দুজনের মর্মান্তিক মৃত্যু হয়।

খবর পেয়ে মাগুরা শহর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল পৌছে দেয়।

মাগুরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলি বলেন, ঘটনার পর চালক ঘাতক পরিবহনটি নিয়ে সটকে পড়তে সমর্থ হয়। তবে সেটি আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology