আজ, রবিবার | ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:৪৭

ব্রেকিং নিউজ :
মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে ১০ হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কালের সাক্ষী লাকার্তা সিকদার বাড়ি: শরীয়তপুরের এক অনন্য ঐতিহাসিক উপাখ্যান পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম

মাগুরার জামাতা মিজানুর রহমানের অতিরিক্ত সচিব পদে পদোন্নতিতে অভিনন্দন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা প্রেসক্লাবের প্রয়াত সভাপতি শরীফ আমিরুল হাসান বুলু’র জামাতা মো: মিজানুর রহমানকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেয়ায় স্থানীয় সাংবাদিকদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব তাজুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বুধবার ১৫৬ জন যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে। এই তালিকায় রয়েছেন অত্যন্ত সজ্জ্বন ব্যক্তি হিসেবে পরিচিতি মো: মিজানুর রহমান।

১১ তম বিসিএস (ক্যাডার) কর্মকর্তা মো: মিজানুর রহমান দির্ঘদিন যাবৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসনিক পরিচালক (ডাইরেক্টর এ্যাডমিন) এ-টু-আই প্রকল্পের উর্ধতন কর্মকর্তাসহ উপ-সচিব হিসেবে সবশেষ বাংলাদেশ রপ্তানি করপোরেশন (প্রধানমন্ত্রীর কার্যালের অধীনে পরিচালিত) বেপজা এর মেম্বার-১ (ফাইনান্স) হিসেবে সৎ, নিষ্ঠাবান ও দক্ষতার সাথে গুরুত্বপূর্ন দ্বায়িত্ব পালন করেন।

শরীফ সোহেলী হাসান বানির জীবন সংগী  মিজানুর রহমান বরিশাল জেলার হিজলা উপজেলা সদরের বিশিষ্ট সম্ভ্রান্ত হাওলাদার বাড়ির সন্তান। তার এই পদোন্নতিতে মাগুরার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি মাগুরার জনপ্রিয় অনলাইন প্রতিদিন ডটকম পত্রিকার প্রকাশক জাহিদ আলম এবং স্থানীয় সাংবাদিকরা অভিনন্দন জানিয়েছেন।

মিজানুর রহমান বাংলাভিশন টেলিভিশনের মাগুরা প্রতিনিধি রবীন শরীফের বোন জামাই।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology