আজ, মঙ্গলবার | ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:৫৮

ব্রেকিং নিউজ :
জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা মাগুরায় আবালপুর হাওড় এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী

মাগুরার দারিয়াপুর মেহগনি বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির দগ্ধ লাশ উদ্ধার

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সদর উপজেলার দারিয়াপুর গ্রামে নবগঙ্গা নদীর ধারে একটি মেহেগুনি বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির দগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। রাতের কোনো এক সময় তাকে হত্যার পর পাতার আগুনে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল।

সোমবার সকাল ৭ টার দিকে এলাকাবাসি বাগানের মধ্যে জ্বলন্ত লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিবিআই এবং সিআইডিকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে এর তদন্ত শুরু করে।

দগ্ধ লাশ দেখে স্থানীয়রা তাকে সনাক্ত করতে পারেনি।

লাশের পাশ থেকে একজোড়া জুতা, কয়েক টুকরো খেলার তাস এবং একটি মোবাইল ফোনের ভাঙ্গা অংশ পাওয়া গেছে।

জুয়া খেলার ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হতে পারে বলে এলাকাবাসি ধারণা করছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি বলেন, দগ্ধ লাশটি একজন পুরুষের। তবে কী কারণে কে বা কারা তাকে হত্যা করেছে সেটি জানা সম্ভব হয়নি। বিষয়টির তদন্তে ইতোমধ্যেই পুলিশের বিভিন্ন বিভাগ তদন্ত শুরু করেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology