আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:২৩

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরার দুটি আসনে কংগ্রেস চেয়ারম্যানের মনোনয়ন দাখিল

মাগুরা প্রতিদিন : বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মাগুরার দুটি আসনের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার সকালে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে রিটানিং অফিসার মাগুরা জেলা প্রশাসক মুহম্মাদ আবু নাসের বেগের দপ্তরে গিয়ে তিনি মাগুরা-১ ও মাগুরা-২ আসনের মনোনয়ন পত্র দাখিল করেন।

এ সময় বাংলাদেশ কংগ্রেস মাগুরা জেলা শাখার সভাপতি অধ্যাপক শতদল বিশ্বাস এবং সাধারণ সম্পাদক ইবাদত মন্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন পত্র দাখিল শেষে বাংলাদেশ কংগ্রেস চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন বলেন, দেশের নিবন্ধিত একটি রাজনৈতিক হল হিসেবে বাংলাদেশ কংগ্রেস নির্বাচনে অংশ নিতে চায়। দেশের চলমান সাংবিধানিক ব্যবস্থায় নির্বাচন অপরিহার্য। সেক্ষেত্রে অন্য কোন দল নির্বাচনে আসছে আর আসছে না সেটি বিবেচ্য নয়। তবে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই প্রতাশা করি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology