আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৪৮

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরার দুটি আসনে মোট ১৪ প্রার্থির মনোনয়ন পত্র দাখিল

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার দুটি আসনে মোট ১৪ প্রার্থি মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে মাগুরা-১ আসনে ১০ জন এবং মাগুরা-২ আসনে ৪ প্রাথি মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

মাগুরা-১ আসনে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাড. সাইফুজ্জামান শিখর আওয়ামীলীগ মনোনীত প্রার্থি হিসেবে সকালে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তবে এ আসনে স্বতন্ত্র প্রার্থি হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কুতুবুল্লাহ হোসেন মিঞা কুটি। দশম সংসদ নির্বাচনে কুতুবুল্লাহ হোসেন কুটি আওয়ামীলীগের বিদ্রোহি প্রার্থি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

মাগুরা-১ আসনে বিএনপি প্রার্থি হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মনোয়ার হোসেন খান।

এছাড়া জাতীয় পার্টির প্রার্থি হিসেবে অ্যাড. হাসান সিরাজ সুজা, গণ ফোরামের প্রার্থি ডা. মিজানুর রহমান, জেএসডি(রব) প্রার্থি এম এ আওয়াল, বাংলাদেশ কংগ্রেসের কাজী রেজাউল ইসলাম, ইসলামী আন্দোলনের নাজিরুল ইসলাম, এনএনপি কাজী তৌহিদুল ইসলাম এবং এনপিপি মুতাসিম বিল্লাহ মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

অন্যদিকে মাগুরা-২ আসনে আওয়ামীলীগ প্রার্থি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাড. বিরেন শিকদার মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তবে বিএনপির পক্ষে সাবেক মন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী এবং শিল্পপতি মেহদি আল মাসুদ মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এ আসনের অপর প্রার্থি ইসলামী আন্দোলনের মুফতি মোস্তফা কামাল।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology