আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:৫৯

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

মাগুরার দুরাননগরে যুবকদের শ্রম বিক্রির অর্থে দরিদ্র মানুষের ঘরে ত্রাণ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুরে ৫০ জন বেকার যুবক স্থানীয় কৃষকদের পাটক্ষেত নিড়িয়ে উপার্জিত অর্থ দিয়ে করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রাণ দিলেন।

শুক্রবার তারা উপজেলার দুরাননগর গ্রামে এই ব্যতিক্রমি কাজের মধ্য দিয়ে আরো অনেকের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

জানা যায়, দুরাননগর গ্রামের সাবেক মেম্বর রমেশ ঘোষের নেতৃত্বে বেকার যুবকেরা গ্রামের কৃষক নৃপেন মন্ডল, স্বপন ঘোষ এবং সরোজিত বালার ১ শত ৪৬ শতাংশ জমির পাটক্ষেত থেকে আগাছা নিড়িয়ে ৯ হাজার টাকা উপার্জন করেন। তাদের এই কাজে উৎসাহ দিতে স্থানীয় সাংবাদিক আইয়ুব হোসেন দেন আরো ২ হাজার টাকা। দিন শেষে সব মিলিয়ে ১১ হাজার টাকায় তারা ওই গ্রামের লক ডাউনে থাকা ৫টি পরিবার সহ আরো ২০টি পরিবারের মধ্যে বেশ কয়েকদিনের খাদ্য সহায়তা দেন। পাশাপাশি গ্রামের উভয় পাশে সাবান পানির ড্রাম স্থাপন করেছেন তারা।

এ বিষয়ে উদ্যোক্তা রমেশ ঘোষ বলেন, দুরাননগর গ্রামের মানুষের আর্থিক অবস্থা বেশ নাজুক। কর্মজীবী অনেকই রয়েছে যাদের এখন বাড়িতেই থাকতে হচ্ছে। দূর্দশাগ্রস্ত ওইসব পরিবারকে সহায়তা দিতেই এই উদ্যোগ।

আগামিতেও স্থানীয় যুবকদের সহায়তায় এটি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology