আজ, সোমবার | ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:৩৫

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

মাগুরার বরিশাটে বাসের ধাক্কায় এনজিও কর্মী নিহত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শনিবার সকালে শ্রীপুর উপজেলার বরিশাট এলাকায় বাসের ধাক্কায় জিয়াউর রহমান লিটু (৪০) নামে এক মটর সাইকেল আরোহি নিহত হয়েছে।

রাজবাড়ির কালুখালি গ্রামের জব্বার মিয়ার ছেলে লিটু পেশায় একজন এনজিও কর্মী ।

জিয়াউর রহমান লিটু ভোরে এনজিও কর্মী শামসুজ্জামান নামে একজনকে নিয়ে মটর সাইকেলে করে রাজবাড়ি থেকে মাগুরা শহরের দিকে রওনা দেয়। পথে সকাল ৬টার দিকে মাগুর-শ্রীপুর সড়কের বরিশাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছুটে আসা রাসেল পরিবহনের একটি যাত্রিবাহি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই লিটু মারা যায়। এ সময় আহত মটর সাইকেলের অপর আরোহি শামসুজ্জামানকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology