আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:২৭

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরার বিভিন্ন এলাকায় এমপি সাইফুজ্জামান শিখরের ত্রাণ বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : ‍মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর শুক্রবার মাগুরার বিভিন্ন এলাকায় কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করেছেন।

এসব ত্রাণ সামগ্রির মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল,  ২ কেজি আলু এবং একটি সাবান।

শুক্রবার ভোর থেকে এমপি সাইফুজ্জামান শিখর মাগুরা পৌরসভার ৩ নং ওয়ার্ডের সীতারামপুর, ঘোড়ামারা, মীলপাড়া এবং শান্তিবাগ এলাকার  বিভিন্ন দরিদ্র পরিবারের সাথে দেখা করে তাদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করেন।

এ সময় তিনি দরিদ্র পরিবারগুলোকে ধৈর্য্য ধারণ করে করোনার দিনগুলোতে ঘরে থাকার পরামর্শ দেন। পাশাপাশি নিজেদের সুরক্ষিত রাখার বিষয়ে বিভিন্নি নির্দেশনা দেন। ত্রাণ সামগ্রি বিতরণে মাগুরা পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মীর শহীদুল ইসলাম বাবু সঙ্গ দেন।

ত্রাণ সুবিধা প্রয়োজন এমন পরিবারকেও মোবাইলে ফোনে যোগাযোগের অনুরোধ জানান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology