আজ, মঙ্গলবার | ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৯:৩৬

ব্রেকিং নিউজ :
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন

মাগুরার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

মাগুরা প্রতিদিন : সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার মাগুরার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির পথে যারা অন্তরায় তাদের প্রতি কঠোর হুসায়ারি জানিয়েছেন।

প্রেস সচিব বলেন, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করবেন তাদের জন্যে কঠিন ম্যাসেজ, কেউ পার পাবেন না। কারো মনে যদি দূরভিসন্ধি থাকে, হিন্দু ধর্মাবলম্বিদের লার্জেস্ট রেলিজিয়াস ফেস্টিবল চলাকালে যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবেন তার প্রতি স্ট্রং ম্যাজেস তাকে আইনের আওতায় নেয়া হবে।

তিনি বলেন, বাংলাদেশে প্রায় দেড় কোটি হিন্দু ভাই-বোন আছে। কোথাও কোথাও কিছু ঘটনা ঘটে গেছে। সে ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশে অন্তত আরেকটি ঘটনা যেনো না ঘটে। আমরা চাই দেশের হিন্দু ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা যেনো তারা শান্তিপূর্ণভাবে আনন্দমুখর পরিবেশে পালন করতে পারে।
প্রেস সচিব বিকাল সাড়ে ৪টায় মাগুরা শহরের সাতদোহা ন্যাংটা বাজার আশ্রম পরিদর্শন করেন। পরে জামরুল তলা পূজা মণ্ডপ, ছানার বটতলা মণ্ডপ সহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং উপস্থিত পূজারিদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন।

পূজা মণ্ডপ পরিদর্শনকালে মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক আবদুল কাদের), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুন্ডুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology