আজ, সোমবার | ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:৩৬

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

মাগুরার মধুমতি নদীতে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মধুমতি নদীতে ভেসে যাওয়া অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১২টার দিকে শ্রীপুর থানা পুলিশ উপজেলার মাঝাইল গ্রামের নদীর বাঁক থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়, এলাকাবাসির কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। অন্তত চার থেকে পাঁচদিন আগে আনুমানিক ৩৫ বছর বয়সি এই যুবকটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। কালো প্যাণ্ড-পায়ে জুতা এবং মুখে হালকা দাড়ি মৃতদেহটির কোথায়ও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। পরিচয় উদ্ধারের স্বার্থে ডিএনএ পরীক্ষার জন্যে সংশ্লিষ্ট ডাক্তারদের প্রোফাইল তৈরি করতে বলা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান জানান, এ থানার অধিনে এই বয়সি কোন যুবকের মিসিং ডায়রি নেই। ধারণা করা হচ্ছে নদীর উজানের কোন জেলা থেকে মৃতদেহটি ভেসে আসতে পারে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে সেটি ময়না তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে বলেও ওসি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology