আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৪৫

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরার মধুমতি নদী পাড়ে নৌকা বাইচকে ঘিরে লক্ষ মানুষের উত্সব

মাগুরা প্রতিদিন ডটকম : উৎসবমুখর পরিবেশে মধ্যে দিয়ে মাগুরার মহম্মদপুরে মধুমতি নদীতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেল প্রান আপ বিহারী লাল শিকদার নৌকা বাইচ প্রতিযোগিতা। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড়ে সব বয়সী হাজার-হাজার নারী-পুরুষ দর্শনার্থীর সমাগম ঘটে।

মাগুরা জেলা ক্রিড়া সংস্থার আয়োজনে মধুমতি নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ নৌকা বাইচে মাগুরা, ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া, গোপালগঞ্জ, খুলনা ও নড়াইলের ৩৩টি  বাইচের নৌকা অংশ নেয়। মধুমতি নদীর এ্যালাংখালী  ঘাট থেকে জাঙ্গালীয়া পর্যন্ত তিন কিলোমিটার দীর্ঘ নদী পথের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে হাজার-হাজার মানুষের সমাঘম ঘটে।

প্রতিবছর ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই নৌকা বাইচ এবং এটিকে ঘিরে মধুমতি নদীর উভয় তীরে এবারও বসেছ জমজমাট মেলা। যেখানে অংশ নিতে মহম্মদপুর উপজেলার নদী তীরবর্তি প্রায় প্রতিটি গ্রামের বাড়িতে বাড়িতেও চলছে উত্সব। আগমণ ঘটেছে অতিথিদের।

মধুমতি নদীতে নৌকা বাইচ অতিত ঐতিহ্য। কিন্তু এই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছিল। কিন্তু গত ৫ বছর যাবত আবারও সেটি নিয়মিত হচ্ছে। যেটির আয়োজন করতে পেরে খুশি আয়োজকরাও।

দুটি গ্রুপে অনুষ্টিত এ প্রতিযোগিতায় যথাক্রমে মধ্যে প্রথম স্থান অধিকার করে মাগুরা বড় শলই গ্রামের হোসেন মোল্ল্যার নৌকা এবং খুলনার জলপরি নৌকা।

বাইচ শেষে যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শ্রী বীরেন শিকদার এমপি প্রধান অতিথি হিসেবে নৌকা বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোঃ আতিকুর রহমান, পুলিশ সুপার খান মোহম্মাদ রেজোয়ান, মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ানসহ অরো অনেকে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology