আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৫৩

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

মাগুরার মনিরামপুর গ্রামে ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন

মাগুরা প্রতিদিন : মাগুরায় সদর উপজেলার মনিরামপুর গ্রামের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আতর আলি (৪৫) নামে এক যুবক খুন হয়েছে। এই ঘটনার জেরে এলাকায় একাধিক বাড়িতে অগ্নি সংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

নিহত আতর আলি ওই গ্রামের আবদুস সালাম মোল্যার ছেলে।

এলাকাবাসী জানায়, সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের মনিরামপুর গ্রামে বিরোধীয় একটি জমি পরিমাপের বিষয় মঙ্গলবার মুরাদ মোল্যা এবং আবদুল মান্নান মোল্যার মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে উভয় পক্ষের মধ্যে গত দু’দিনে কয়েক দফায় হামলা পালটা হামলায় অন্তত ১৫ জন হয়। যা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় মুরাদ মোল্যা সমর্থিতরা আবদুল মান্নান সমর্থক আতর আলিকে বাড়ির পাশে একাকি পেয়ে সড়কি ও ধারালো দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জব্বারুল ইসলাম জানান, ইউনিয়নের দুটি সামাজিক দলের মধ্যে বিরোধ চলছিল। তারই ধারাবাহিকতায় এই হত্যাকাণ্ডের ঘটনা। তবে হত্যাকাণ্ড পরবর্তি সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology