আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:১৬

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরার মর্তুজাপুরে প্রবাসী গীতিকার সাইফুল ইসলাম সজিবের সংগীত সন্ধ্যা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলার মর্তুজাপুর গ্রামে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ সংগীত সন্ধ্যা। যেখানে বাংলাদেশ বেতার ও টেলিভিশনে তালিকাভূক্ত গীতিকার সাইফুল ইসলাম সজিব এর লেখা গান পরিবেশিত হয়।

অনুষ্ঠানে সংগীত পরিবেশ করেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভূক্ত শিল্পী নুরুজ্জামান শাওন এবং আমিরুজ্জামানসহ স্থানীয় শিল্পী জান্নাতুল ফেরদৌস কথা, শেখ সৈয়দ আলী, আতিয়ার রহমান ও জামিল সিদ্দিকী।

শিল্পীরা একে একে গীতিকার সজিব এর লেখা ১৮টি সংগীত পরিবেশন করেন। গ্রামের চিরায়ত প্রেম, ভালবাসা, বিরহ থেকে শুরু করে ট্রাফিক ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক গানগুলি দর্শকদের বিমোহিত করে।

প্রবাসী এ গীতিকারের শতাধিক গান বাংলাদেশ বেতার ও টেলিভিশনে নিয়মিত পরিবেশিত হয়ে আসছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology