আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:২৯

ব্রেকিং নিউজ :
মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী

মাগুরার মহম্মদপুর উপজেলার কালিশঙ্করপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে কৃষক খুন

মাগুরা প্রতিদিন : মাগুরার মহম্মদপুর উপজেলার কালিশঙ্করপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আরিফ মোল্যা (৩২) নামে এক কৃষক খুন হয়েছে। তিনি ওই গ্রামের হাসান মোল্যার ছেলে।

স্থানীয়রা জানায়, ওই গ্রামের হাসান মোল্যার সাথে প্রতিবেশি ওসমান মোল্যার জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই মধ্যে মঙ্গলবার ওসমান মোল্যার একটি গরু হারিয়ে গেলে তারা হাসান মোল্যার পরিবারকে দায়ি করে। যা নিয়ে উভয় পরিবারের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্ট হয়।

এদিকে বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে হাসান মোল্যার ছেলে আরিফ মোল্যা গ্রামের চরপাড়ার একটি পুকুর থেকে মাছ ধরে বাড়ি ফিরছিলেন। এ সময় ওসমান মোল্যার সমর্থিতরা তার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিত কুমার রায় বলেন, গরু চুরির ঘটনা ছাড়াও উভয় পরিবারের মধ্যে পূর্ব বিরোধ ছিল। তারই জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই হত্যাকাণ্ডের বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology