আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:১৯

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

মাগুরার শ্রীপুরে দুই গরু চোর আটক করে গণ ধোলাই

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল গ্রামে গরু চুরি করতে গিয়ে হাতে নাতে দুই চোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

আটককৃত চোর সদস্যরা হলো আমতৈল গ্রামের কালামের ছেলে সাব্বির (২২) এবং একই গ্রামের মতলব মিয়ার ছেলে আছাদ(৪০)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার আমতৈল গ্রামের মৃত আব্দুল হাকিম শেখের ছেলে আমিন শেখের বাড়ীতে গরু চুরি করার সময় এলাকাবাসী তাদের আটক করে।

স্থানীয়রা জানায়, এক মাসের ব্যবধানে এই গ্রাম থেকে ৪টি গরু চুরি হয়ে যায়। সেই কারণেই স্থানীয়রা গরু চুরির আতঙ্কে রাতভর পাহারা দিয়ে আসছে। কিন্তু বৃহস্পতিবার রাতে চুরি করতে গেলে এলাকাবাসী তাদের হাতেনাতে ধরে ফেলে। পরে গণধোলায় দিয়ে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

শ্রীপুর থানার ওসি (তদন্ত) লিটন কুমার জানান, এলাকাবাসীর হাতে আটক চোরদের তারা পুলিশে  সোপর্দ করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology