আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৯:১৮

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরার শ্রীপুরে ধান কাটা উত্সব

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুরে আমন ধান কর্তন উৎসব ও তেল জাতীয় ফসলের উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার শ্রীপুর উপজেলার বরালিদহ ব্লকের হাজরাতলা মাঠে আয়োজিত এ ধান কাটা উত্সবে প্রধান অতিথি হিসেবে মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে মাগুরা পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা উপস্থিত ছিলেন।

মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সুফি মোঃ রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুজ্জামান, শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সালমা জাহান নিপা, নাকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়নুর রশীদ মুহিত সহ অন্যান্যরা।

মতবিনিময় সভার আগে হার্ভেস্টারের মাধ্যমে ধান কাটা ও মাড়াই কার্যক্রমে অংশ নেন অতিথিরা।

ধানকাটা উত্সব ও মতবিনিময় সভায় বরালিদহ ব্লাকের শতাধিক কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology