আজ, সোমবার | ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৩৬

ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা মাগুরায় আবালপুর হাওড় এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল

মাগুরার সিংহডাঙ্গা গ্রামে প্রতিপক্ষের হামলায় এক কৃষক খুন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সদর উপজেলার সিংহডাঙ্গা গ্রামে সামাজিক দলাদলি নিয়ে বিরোধের জের ধরে বুধবার বিকালে প্রতিপক্ষের হামলায়  কবির আলি মীর (৫২) নামে এক কৃষক নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের জুনাব আলি মীরের ছেলে।

এলাকাবাসি জানায়, সামাজিক দলাদলি নিয়ে শত্রুজিতপুর ইউনিয়নের সিংহডাঙ্গা গ্রামে খোরশেদ মীর এবং বেলাল শেখের সঙ্গে অনেক দিন ধরে বিরোধ চলে আসছে। কিন্তু জমির আইল কাটা এবং ক্ষেতের নিড়ানি দেয়ার ঘটনা নিয়ে বুধবার উভয় পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে বিকাল ৩টার দিকে খোরশেদ মীরের ভাই কবির মীরসহ অন্যান্যরা গ্রামের মধ্যে পাট ধোয়ার কাজ করছিলো এমন সময় বেলাল শেখের নেতৃত্বে প্রতিপক্ষরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে কবির মীর, আবেদ আলি মীর, বাবলু মীর, ওলিয়ার রহমান, নায়েব আলি, হাসান মোল্যা, হাতেম আলি মীর এবং বেলাল শেখসহ অন্তত ১০ জন গুরুতর আহত হয়। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে কবির আলি মীর মারা যান। আহত অন্যান্যদের মধ্যে আবেদ আলি মীরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শত্রুজিতপুর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর বিশারুল ইসলাম জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৭ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology