আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:২৮

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরার সীমাখালিতে সড়ক দুর্ঘটনায় এক নার্সারী ব্যবসায়ীর মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার সীমাখালী বাজারে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে যাত্রীবাহী পরিবহনের সংঘর্ষে মহম্মদ আলি মোল্যা (৫০) নামে এক ব্যক্তি নিহত এবং পরিবহনটির সুপার ভাইজার, হেল্পার সহ আরো ৩ জন আহত হয়েছেন।

নিহত মহম্মদ আলি নরসিংদী জেলার পলাশ উপজেলার শানেরবাড়ি গ্রামের মৃত শাহাজ উদ্দিনের ছেলে। মৃত মহম্মদ আলির ছেলে শান্ত মোল্যা (১৮), পরিবহনের সুপারভাইজার আমির হোসেন (৪০) ও হেল্পার লিয়াদ হোসেন (১৮) কে গুরুতর আহত অবস্থায় মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে নরসিংদী থেকে যশোরের উদ্দেশ্যে ছেড়ে আসা মামুন পরিবহনের যাত্রীবাহী বাসটি মাগুরার শালিখা উপজেলার সীমাখালি বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে গুরুতর আহতদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মহম্মদ আলিকে মৃত ঘোষণা করেন।

মাগুরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা, লিয়াকত হোসেন জানান, নিহত মহম্মদ আলি পেশায় একজন নার্সারি ব্যবসায়ী। দূর্ঘটনার বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology