আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৫০

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

মাগুরার হাজরাতলায় করোনা ভাইরাসে কৃষক আক্রান্ত ১১ বাড়ি লকডাউন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শ্রীপুর উপজেলার হাজরাতলা গ্রামে কৃষক পরিবারের এক যুবক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় শনিবার ওই গ্রামের ১১টি বাড়ি লক ডাউন ঘোষণা করা হয়েছে।

মাগুরা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটারিতে নমুনা পরীক্ষার পর শনিবার ওই যুবক করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়।

এলাকাবাসি জানায়, হাজরাতলা গ্রামের ২৮ বছর ওই বয়সি যুবকটি কৃষিকাজ নিয়েই থাকেন। সাম্প্রতিককালে এলাকার বাইরে যাওয়া আসার মধ্যে তার কোনো অংশগ্রহণ নেয়। অথচ বেশ কয়েকদিন ধরেই সে সর্দি, জ্বরে ভুগছিলেন।

মাগুরার সিভিল সার্জন অফিসের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. আরিফুল ইসলাম রুবেল জানান, ওই যুবকের শরীরে করোনা রোগির উপসর্গ থাকায় শুক্রবার নমুনা সংগ্রহের পর যশোর ল্যাবে পাঠানো হলে তার করোনা পজিটিভ পাওয়া যায়। এ ঘটনার পর জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আক্রান্ত ওই যুবক ও তার পরিবারের সংগে যোগাযোগ করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন কবীর জানান, করোনা ভাইরাস আক্রান্ত ওই যুবকের বাড়ি সহ মোট ১১টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। ওই সকল পরিবারের সদস্যদের হোম কোয়ারিন্টাইন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত হাজরাতলা গ্রামের এই যুবকসহ মাগুরায় মোট ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology