আজ, মঙ্গলবার | ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:১৩

ব্রেকিং নিউজ :
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন

মাগুরার হাজরাপুরে দিনব্যাপী লিচু মেলা

মাগুরা প্রতিদিন :  মাগুরায় সদর উপজেলার হাজরাপুরে আনুষ্ঠানিকভাবে চলতি মৌসুমের প্রথম হাজরাপুরী লিচু সংগ্রহ উপলক্ষ্যে দিনব্যাপী লিচু মেলা অনুষ্ঠিত হয়েছে।

rরবিবার বেলা ১১টায় হাজরাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন লিচু বাগানে মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়।

মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত মেলা উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. তাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল কাদের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদসহ স্থানীয় লিচু চাষিরা।

মাগুরা জেলা প্রশাসক ওহিদুল ইসলাম বলেন, “হাজরাপুরী লিচুর জিআই স্বীকৃতি মাগুরার জন্য এক বিশাল অর্জন। এর মাধ্যমে এই অঞ্চলের লিচুর সুনাম দেশব্যাপী আরও ছড়িয়ে পড়বে এবং স্থানীয় চাষিরা লাভবান হবেন।”

উল্লেখ্য, গত ৩০ মে মাগুরার ঐতিহ্যবাহী হাজরাপুরী লিচু দেশের ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি লাভ করে। শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেড মার্কস অধিদপ্তর এই স্বীকৃতি প্রদান করে। এতে করে এই অঞ্চলের লিচুর সুনাম দেশব্যাপী আরও ছড়িয়ে পড়বে এবং স্থানীয় চাষিরা লাভবান হবেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology