আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৩৮

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

মাগুরায় নিজের অপহরণ নাটক সাজিয়ে বাবার কাছে মুক্তিপণ দাবি

মাগুরা প্রতিদিন ডটকম : অনলাইন জুয়ায় আসক্ত গেমসে লগ্নি করতে নিজের অপহরণ নাটক সাজিয়ে বাবার কাছ থেকে অর্থ আদায় করতে গিয়ে র‍্যাবের হাতে আটক হয়েছে তাকহীমুল আলম নিশান (২২) নামে এক যুবক।

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র নিশান শ্রীপুর উপজেলার মহেশপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বেলা ১২টার সময় কুষ্টিয়া মজমপুর এলাকা থেকে তাকে উদ্ধার করে র‍্যাব-১২ সিপি-১ কুষ্টিয়া ক্যাম্প। এরপর বিকাল ৪টা র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব সুত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর রাতে যশোর সদর উপজেলার পালবাড়ি এলাকা থেকে তাফহীমুল আলম নিশান নিখোঁজ হয়। পরবর্তীতে রাত আনুমানিক ১২টার সময় নিখোঁজ তাফহীমুল আলম নিশান এর ব্যবহৃত নম্বর থেকে তার পিতাকে মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে জানানো হয় যে, তার ছেলে তাফহীমুল আলম নিশানকে অপহরণ করা হয়েছে এবং ছেলেকে জীবিত ফিরে পেতে চাইলে তিন লাখ টাকা দিতে হবে।

মুক্তিপণের টাকা পাঠানোর জন্য তার পিতাকে একটি নগদ একাউন্ট নাম্বার দেওয়া হয়। টাকা দিতে ব্যর্থ হলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়া হয়।

র‍্যাব আরও জানায়, লেখাপড়ার পাশাপাশি সে তার পিতার কর্মস্থল যশোর শহরে মোবাইল ব্যাংকিং এর ব্যবসা করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশান জানায়, সে দীর্ঘদিন যাবত অনলাইন জুয়ায় আসক্ত গেমস খেলে আসছে। নিঁখোজ হওয়ার আগেরদিন সে তার পিতার নিকট হতে অনলাইন জুয়ায় লগ্নি করার উদ্দেশ্যে মিথ্যা কথা বলে ৫০ হাজার টাকা নেয়। কিন্তু সেই টাকা সে হারিয়ে ফেলে। এরপর সে তার বাবার ভয়ে হারানো টাকা ফিরে পাওয়ার জন্য নিজেই অপহৃত হওয়ার পরিকল্পনা করে এবং যশোর হতে কুষ্টিয়া শহরে এসে একটি আবাসিক হোটেলে উঠে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology