আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:২৩

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরায় আনন্দের আতিশয্যে জুতা পায়ে শহীদ মিনারে!

মাগুরা প্রতিদিন ডটকম : পহেলা বৈশাখে মাগুরায়  আনন্দের আতিশয্যে সুপ্রভাত বাংলাদেশ নামে একটি সংগঠনের সদস্যরা জুতা পায়ে শহীদ মিনারে উঠে ছবি তোলায় মশগুল হয়ে পড়লেন। আর সংগঠনের সদস্যদের নেয়া সেই ছবিগুলোই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে।

সুপ্রভাত বাংলাদেশ নামে ওই সংগঠনটির সদস্যদের সঙ্গে আলাপ করে জানা যায়, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে তারা সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়। পরে শহরে মঙ্গল শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা শেষে সেখানে ফিরে বিদ্যালয়ের একটি কক্ষে ভোজনপর্ব সারেন। কিন্তু এরই ফাঁকে কিছু অতি উত্সাহি সদস্য শহীদ মিনারে উঠে ছবি তোলা শুরু করে। যে ছবিগুলো ফেসবুকে বিভিন্ন ব্যক্তির ওয়ালের মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এদিকে মাগুরার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এটিকে শহীদ মিনারের অবমাননা হিসেবে নিন্দা জানালেও সুপ্রভাত বাংলাদেশ সেটিকে অস্বীকার করেছেন।

সুপ্রভাত বাংলাদেশ নামে ওই সংগঠনের সদস্য আলমগীর কবির বলেন, আনন্দ প্রকাশ করতে গিয়ে মনের অজান্তেই উঠে পড়েছি। শহীদ মিনারের অবমাননা করার প্রশ্নই ওঠেনা। বরং শহীদ মিনারকে ভালবেসেই সেখানে ছবি তুলতে উঠেছিলাম। কিন্তু অতি আবেগে এমনটি হয়ে গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology