আজ, মঙ্গলবার | ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:০৯

ব্রেকিং নিউজ :
জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা মাগুরায় আবালপুর হাওড় এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী

মাগুরায় ইট পোড়ানো আইনের উপধারা বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

মাগুরা প্রতিদিন ডটকম : পরিবেশ অধিদপ্তরের ইট পোড়ানো আইন-২০১৩ এর ৮ (৩) (ঙ) উপধারা বাতিলের দাবিতে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ করেছে মাগুরা জেলা ইট প্রস্তুতকারক সমিতি। বৃহস্পতিবার দুপুর ১২ টায় তারা মাগুরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইট প্রস্তুতকারক মালিক সমিতি, মাগুরা শাখার সভাপতি রবিউল হক ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে জানানো হয়, জেলায় মোট ইটভাটা হয়েছে ১০৩টি। তার মধ্যে জিগজ্যাগ ইটভাটার সংখ্যা রয়েছে ৪৪টি। জিগজ্যাগ ইটভাটার মালিকগণ বিগত ২০১৭-১৮ ইট উৎপাদন মৌসুম থেকে পরিবেশ অধিদপ্তর হতে ছাড়পত্র না পাওয়াতে নানাভাবে হয়রানির স্বীকার হচ্ছে।

২০০২ সালে পরিবেশ মন্ত্রনালয় একটি পরিপত্র জারি করলে ভাটার মালিকগণ ১২০ স্থায়ী চিমনির পরিবেশ বান্ধব ভাটা স্থাপন করে। পরবতীতে ২০১০ সালে সরকারিভাবে পুন:রায় পরিবেশ বান্ধব জিগজ্যাগ ভাটা স্থাপনের নির্দেশ দেওয়া হয়। যাহা বাস্তবায়ন করতে ইটভাটার মালিকগণের এক কোটির অধিক টাকা ব্যয় হয়। ২০১৩ সালে ইটভাটা নিয়ন্ত্রন আইনের জিগজ্যাগ ভাটা বৈধ পদ্ধতির উল্লেখ্য থাকলেও উক্ত আইনের ৮নং ধারার কারণে দেশের অধিকাংশ ইটভাটার মালিকগণ ছাড়পত্র ও লাইন্সেস পাচ্ছেন না। সারদেশে ৬ হাজারের বেশি অধিক জিগজ্যাগ ভাটা রয়েছে। এ ভাটা গুলোতে ২৭ হাজার শ্রমিক কাজ করে। তাই সরকার যদি বৈধ যেসব জিগজ্যাগ ভাটা রয়েছে সেগুলোর লাইন্সেস প্রদান না করে তাহলে শ্রমিকরা বেকার হয়ে পড়বে। ইটভাটার মালিকদের দাবী, শর্ত শিথিল করে জিগজ্যাগ ইটভাটার ক্ষেত্রে নিষিদ্ধ এলাকার দূরত্ব ১ হাজার মিটারের পরিবর্তে ৪৫০ মিটার করা হোক।

মানববন্ধন শেষে বাংলাদেশ ইট প্রস্তুতকারক মালিক সমিতি ৫ শতাধিক শ্রমিক নিয়ে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology