আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:৪৫

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

মাগুরায় করোনার টিকা নিতে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় রবিবার থেকে সদর ও শ্রীপুর উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে করোনার টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। চলবে আরও দুইদিন।

মাগুরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ৯ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত ৭টি ভেন্যুতে মোট ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২ হাজার ১৩০ জন শিক্ষার্থীকে টিকা দেয়া হবে।

প্রথম দিনেই ভেন্যুগুলোতে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় এড়িয়ে টিকাদান কার্যক্রম চালাতে স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্টদের হিমসিম খেতে হচ্ছে।

মাগুরা সদর উপজেলা পরিষদ ভেন্যুতে উপস্থিত সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সুবর্ণা বিশ্বাস জানান, নির্ধারিত সময়ের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থিদের টিকার আওতায় আনা হবে। তবে কোনো শিক্ষার্থী এই সময়ে টিকা নিতে না পারলে পরের দিনও তাদের টিকা দেয়া হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology