আজ, বৃহস্পতিবার | ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৩২

ব্রেকিং নিউজ :
অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা দিতে মাগুরা ডিসির নির্দেশনা মাগুরায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, ৭৫ হাজার টাকা জরিমানা৭ দিন দোকান বন্ধ অধিক বয়সী কারাবন্দিদের জন্যে মাগুরা কারাকর্তৃপক্ষের মানবিক উদ্যোগ মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা মাগুরার নয়ন ও সুমন যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সম্পাদক আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ

মাগুরায় করোনায় ক্ষতিগ্রস্থ ডেকোরেটর ও সাউন্ড সিস্টেম মালিকদের মানববন্ধন-সামবেশ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সীমিত পরিসরে সামাজিক অনুষ্ঠান শুরুর অনুমতি এবং ডেকোরেটর ও সাউন্ড সিস্টেমের মালিকদের জন্য স্বল্প সুদে ঋণ সহায়তা প্রদানের দাবীতে মানববন্ধন ও সামাবেশ করেছে ডেকরেটর ও সাউন্ড মালিক সমিতি।

শনিবার দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও জেলা ডেকরেটর মালিক কল্যাণ সমিতির সভাপতি তরুন ভৌমিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের নেতা আমিনুর রহমান,   মোঃ মফিজুর রহমান , বিপ্লব অধিকারীসহ অন্যরা।

সভায় বক্তারা জানান, মাগুরা  জেলায়  শতাধিক ডেকরেটর ব্যবসায়ী জেলার মধ্যে ও সারাদেশে বিভিন্ন উত্সব পার্বনে ডেকরেশন করে থাকেন। এ ব্যবসার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত ১০ হাজার মালিক শ্রমিক কর্মচারি বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। করোনার এ ভয়াবহ পরিস্থিতিতে ঐতিহ্যবাহী এ পেশাকে বাচিয়ে রাখতে দ্রুত সীমিত পরিসরে সামাজিক দূরত্ব মেনে অনুষ্ঠান শুরুর নির্দেশনা  ডেকরেটর ও সাউন্ড সিস্টেমের মালিকদের জন্য স্বল্প সুদে ঋনের দাবী জানান তারা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology