আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:২৪

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরায় করোনা আক্রান্তের হার ৪৮.১৯ ভাগ!

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় করোনা আক্রান্তের হার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এ বছরে একদিনে সবচেয়ে বেশি সংখ্যাক ৪০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে গত ২৪ ঘন্টায়। শতকরা হার বিবেচনায় যা ৪৮.১৯ ভাগ।

মাগুরা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মাগুরায় মোট ২১ হাজার ১৫ জনের নমুনা পরীক্ষায় ৪ হাজার ৩৩৩ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় প্রাপ্ত ৮৩ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ৪০ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২ জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের কোভিড-১৯ ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

মাগুরা সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান জানান, হাসপাতালে এখন ৪ জন চিকিৎসা নিচ্ছেন। অন্যান্যদের হোম আইসোলেশনে রাখা হয়েছে।

তবে আক্রান্তের হার ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি যারা এখনও ভ্যাক্সিন গ্রহণ করেন নি তাদেরকে অবিলম্বে ভ্যাক্সিনেশনের আওতায় আসার পরামর্শ দিয়েছেন তিনি।

উল্লেখ্য, মাগুরায় এখন পর্যন্ত মোট ৯২ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology