আজ, শুক্রবার | ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৫৮

ব্রেকিং নিউজ :
বাংলা ১২ মাসের নাম ঠিকঠাক জানেন না মোসাদ্দিক? নববর্ষে মাগুরা জেলা পুলিশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর মাগুরায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাগুরার রায়পুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন আ.লীগ রাজনীতিতে নিষেধাজ্ঞা: আইনি ভিত্তি দিল সংসদ ক্রিকেট এবং রাজনীতি নিয়ে ফেসবুকে সাকিব আল হাসানের নতুন স্টাটাস মাগুরায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান জোরদার: উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত প্রধানমন্ত্রী গঠিত পিএসএসি’র সদস্য মনোনীত হলেন ইনসেপ্টার আব্দুল মুক্তাদির

মাগুরায় করোনা পরিস্থিতি মোকাবেলায় পুলিশের কুইক রেসপন্স টিম

মাগুরা প্রতিদিন ডটকম : করোনা ভাইরাস পরিস্থিতি মনিটরিং ও মোকাবেলা করার জন্যে মাগুরায় পুলিশের মনিটরিং কমিটি এবং বিভিন্ন ইউনিটের মধ্যে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে।

মাগুরা পুলিশ অফিস সূত্রে জানা গেছে, পুলিশ হেডকোয়ার্টার্স এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী জেলায় গঠিত ৭ সদস্য বিশিষ্ট মনিটরিং কমিটিতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সভাপতি এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

মনিটরিং কমিটির বাকি সদস্যরা হচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল), ডিআইও-১( জেলা বিশেষ শাখা), জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ।

এছাড়া জেলার সদর, শ্রীপুর, শালিখা এবং মহম্মদপুর থানায় ১০ সদস্যের এবং মাগুরা পুলিশ লাইনসে ১২ সদস্যের কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় জেলার যেকোনো প্রান্তে যে কোনো মুহূর্তেই দায়িত্ব পালনের জন্যে পুলিশ প্রস্তুত রয়েছে। তাদের পরিচালনা এবং সক্রিয় অংশগ্রহণের জন্যে এসব টিম কাজ করে যাচ্ছে। সকলের সহযোগিতায় আমরা জাতীয় এই দূর্য়োগ মোকাবেলা করতে সক্ষম হবো ইনশাআল্লাহ।

 

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology