আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:২৭

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরায় কৃষকের ধান কেটে দিচ্ছে আদর্শ কলেজ ছাত্রলীগ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা আদর্শ কলেজ ছাত্রলীগ সদস্যরা দরিদ্র কৃষকদের ধান কেটে দিচ্ছে। মঙ্গলবার  সকালে মাগুরা পৌরসভার ৩নং ওয়ার্ড রায়গ্রামের বেনাপুর মাঠে দরিদ্র বর্গা চাষী  আসাদ মোল্যার  ২৫ কাঠা জমির ধান কেটে দেওয়া হয়। করোনাভাইরাসের কারণে চলতি বোরো মৌসুমে ধান কাটা শ্রমিক সংকট দেখা দেওয়ায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মাগুরা আদর্শ কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃনাজমুল হোসাইনের নেতৃত্বে জেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জাকির হোসেন, আদর্শ কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি অনিক বিশ্বাস, ছাত্রলীগ কর্মী তপু, সাউথ, মাহাজ, হৃদয়, আসিফ সোহাগ, শাকিল, মেহেদী  এবং সোহানের একটি দল রায়গ্রামের বেনাপুর মাঠে যান। সেখানে দরিদ্র বর্গা চাষী আসাদ মোল্যার ২৫  কাঠা জমির পাকা বোরো ধান কেটে দেন।

কৃষক আসাদ মোল্ল্যা জানান, ধান কাটতে পারছিলাম না। ধান জমিতে পেকে গেছে কিন্তু কাটার জন্য লোক পাচ্ছিলাম না। এরই মধ্যে ছাত্রলীগ নেতা নাজমুলের সাথে কথা হলে তিনি তার লোকজন নিয়ে আমার ২৫ কাটা জমির ধান কেটে দিলেন। এতে আমার বড় উপকার হয়েছে।আল্লাহর কাছে আমি দোয়া করি ছাত্রলীগ যেন এভাবে সবার উপকার করতে পারে।

আদর্শ কলেজ ছাত্রলীগের সভাপতি ও পৌর ছাত্রলীগের যুগ্ন – আহবায়ক নাজমুল হোসাইন বলেন, রোজা রেখে আমরা দরিদ্র কৃষক আসাদ মোল্যার জমির ধান কেটে দিয়েছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কৃষকদের পাশে আমরা থাকবো। যারা শ্রমিকের অভাবে জমির ফসল ঘরে আনতে পারছেন না তাদের জন্য  ছাত্রলীগ আছে। শুধু আমাকে জানালে আমি আমার কর্মীদের  নিয়ে সেখানে হাজির হবো।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology