আজ, মঙ্গলবার | ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৩১

ব্রেকিং নিউজ :
মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী

মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাবাসহ ৮ জন নতুন করোনা রোগী শনাক্ত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় রবিবার পর্যন্ত ৮ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৩০৭ জন শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজাও  রয়েছেন|

মাগুরা সিভিল কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান জানান, রবিবার দুপুরে জেলায় নতুন ৮ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। তার মধ্যে বিশ্বাসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বাবা’র করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে।

নতুন শনাক্ত অন্য ৭ জন হচ্ছে পৌরসভার টিটিডিসি পাড়ায় ২ জন, বৈদ্যবাড়ীর ২ জন, স্টেডিয়াম পাড়ায় ১ জন, রায়গ্রামে ১ জন ও সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামের ১ জন।

মাগুরায় এখন পর্যন্ত মোট নমুনা পাঠানো হয়েছিল ২ হাজার ৩৫২ জনের । তার মধ্যে ২ হাজার ১০২ জনের রিপোর্ট পাওয়া গেছে। যেখানে আক্রান্ত ৩০৭ জনকে শনাক্ত করা গেছে। এদের মধ্যে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৮ জন, রেফার করা হয়েছে ১২ জনকে এবং হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু হয়েছে ৭ জনের। এছাড়া বর্তমানে হোম আইসোলেশনে আছেন ১২০ জন। মোট আক্রান্তদের মধ্যে ১৬০ জন সুস্থ্য হয়ে উঠেছেন বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology