আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৫২

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন।

সদর উপজেলা কৃষি অফিস চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রোস্তম আলিসহ অন্যান্যরা।

জেলা সদরের মোট ৮৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকের মাঝে উচ্চ ফলনশীল আউশ ধান চাষের জন্যে মাথাপিছু ৫ কেজি করে ধানবীজ, ১৫ কেজি ডিওপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology