আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:২৪

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরায় খন্দকার প্লাজার ব্যবসায়ীদের ভাড়া মওকুপ করলেন মালিকপক্ষ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা শহরের কলেজ রোডে খন্দকার প্লাজা ২৯ টি দোকান ও একটি চাইনিজ রেস্টুরেন্টের এপ্রিল মাসের ভাড়া মওকুফ করেছেন মালিকপক্ষ।

খন্দকার প্লাজার মালিক খন্দকার খালেকুজ্জামান সজল জানিয়েছেন, করোনা মোকাবেলায় সরকার ঘোষিত নিয়ম অনুযায়ী মার্চের ২৬ তারিখ থেকে সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। এই সময়ে দোকান মালিকদের কথা বিবেচনা করে মার্কেটের সকল দোকান ও একটি চাইনিজ রেস্টুরেন্টের এপ্রিল মাসের ভাড়া মওকুফ করা হয়েছে। যার পরিমাণ দেড় লক্ষ টাকার ‍উপর।

জাতীয় ও আন্তর্জাতিক এই দুর্যোগ মোকাবেলায় সবাই ব্যক্তিগতভাবে যার যার সাধ্য অনুযায়ী আমাদের আশেপাশের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রতিটি কর্মহীন মানুষ দুর্বিষহ জীবনযাপন করছেন। দিনমজুরদের পাশে সরকার ও বিভিন্ন শ্রেণি দাঁড়ালেও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীরা রয়ে গেছে দূরেই। তাদের মধ্যে অন্যতম শহরের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা।

এমন পরিস্থিতিতে শহরের অন্যান্য বিপনী বিতান মালিকদেরকেও সহানুভূতির হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology