আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:১২

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

মাগুরায় খেলাধূলার মানোন্নয়নে মতবিনিময় সভা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় খেলাধূলার মানোন্নয়নে জেলার তরুণ উদীয়মান খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের নিয়ে সোমবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলার অন্যতম ক্রীড়া সংগঠক এ এস এম কামরুজ্জামান চাঁদ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার এস এম আব্দুর রহমান, ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি, শরিফুল ইসলাম, আব্দুস সবুর প্রমুখ।

মতবিনিময় সভায় জানানো হয়, জেলার ক্রীড়াকে আরো শক্তিশালি ও গতিশীল করতে তরুণ খেলোয়াড়দের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাদের খেলার মাঠে ফিরিয়ে আনতে জেলার ক্রীড়া সংগঠকরা কাজ করবে। পাশাপাশি জেলার তরুণ খেলোয়াড়দের গড়ে তুলে ও খেলার মাঠে অনুশীলন করার জন্য ক্রীড়া সংগঠকদের কাজ করার তাগিদ দেয়া হয়। জেলার প্রত্যন্ত অঞ্চলের খেলোয়াড়দের তৈরি করে জাতীয় পর্যায়ে অনুশীলনের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান জানানো হয় এ সভা থেকে।

জেলার ৪ উপজেলার শতাধিক তরুণ খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকের অংশগ্রহণে অনুষ্ঠিত এ মত বিনিময়সভাটিকে জেলার ক্রীড়া উন্নয়নে একটি তাত্পর্যপূর্ণ বলে মনে করছেন স্থানীয় ক্রীড়াপ্রেমিরা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology