আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:৩৪

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

শ্রীপুরের গৃহহীন জাহেদাকে ঘর দিলেন মহিলা ও শিশু মন্ত্রনালয়ের সচিব

মাগুরা প্রতিদিন ডটকম : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব কাজী রওশন আক্তারের দেয়া ঘর পেলেন মাগুরার শ্রীপুর উপজেলার কল্যাণপুর গ্রামের গৃহহীন জাহেদা বেগম। রবিবার আনুষ্ঠানিকভাবে জাহেদা বেগমকে ঘরের দায়িত্ব বুঝে দেয়া হয়।

মুজিববর্ষে গৃহহীনদের মাঝে সরকারের দায়িত্বরত সচিবগণের গৃহ উপহারের আওতায় কল্যাণপুর গ্রামের কৃতিসন্তান কাজী রওশন আক্তার তার ব্যক্তিগত তহবিল থেকে ৩ লক্ষ ৬০ হাজার টাকা ব্যয়ে এই ঘর করে দেন। জাহেদা বেগম তারই গ্রামের বাড়ির প্রতিবেশি।

ঘর হস্তান্তর উপলক্ষে কল্যাণপুর গ্রামে জাহেদা বেগমের বাড়ির উঠোনে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

মাগুরা জেলা প্রশাসক ড. মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব কাজী রওশন আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আফাজউদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক ও সচিব কাজী রওশন আক্তারের বড় ভাই মোঃ আশরাফুল ইসলাম, সহকারি কমিশনার ( ভূমি) মোছা হাসিনা মমতাজ ৷

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন কবীরের সঞ্চলনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান প্রমুখ ।

আলোচনা সভা ও ফিতা কাটা পর্বের পর দোয়া মোনাজাত শেষে ঘর হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology