আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:২৬

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় চাঁদের হাটের উদ্বোধন

মাগুরা প্রতিদিন ডটকম: মাগুরায় “চাঁদের হাট” নামে একটি গ্রাম্য আর্থসামাজিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন হয়েছে। রোববার দুপুরে সদরের চাউলিয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে এ প্রকল্পের উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত কুমার প্রামানিক।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আতিকুল ইসলাম,সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু তালহা, অভিনেতা সাব্বির আহমেদ ও চাঁদের হাটের উদ্যোক্তা কৃষক মুনিবুর রহমান শুভ প্রমুখ।

চাঁদের হাটের উদ্যোক্তা কৃষক মুনিবুর রহমান শুভ জানান, ১৬ মাস আগে নিজ বাড়ির সামনে সাড়ে ৪ একর জমিতে আমি “চাঁদের হাট” নামে কৃষি খামার গড়ে তুলি। সেখানে জেলা কৃষি বিভাগের পরামর্শ মতে একে একে দেশি হাঁসের খামার, দেশি মুরগির খামার, দেশি ব্লাক বেঙ্গল ছাগল ও গাভী খামারের প্রকল্প নিয়ে কাজ শুরু করি। খামারের পাশাপাশি পতিত জমিতেও সবজি ও ফলজ গাছ রোপন করা হয়েছে।

কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় গড়ে তোলা খামারটিতে বর্তমানে ২০ জন শ্রমিক কাজ করছে। এ খামারের মাধ্যমে পরিবেশ রক্ষা, আদর্শ খাদ্য উত্পাদন ও এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিই মূল লক্ষ্য বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology